Search
[english_date] / [bangla_date] / [hijri_date] / [bangla_time]

মুন্সিগঞ্জ বিক্রমপুর সমিতি ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত।

(৩০/০৩/২০২৫) রবিবার মুন্সিগঞ্জ বিক্রমপুর সমিতি বাৎসরিক ইফতার মাহফিল ও আলোচনা সভা রাজধানীর একটি হোটেলে মুন্সিগঞ্জ জেলার ছয়টি উপজেল ও দুই টি পৌরসভার বিশিষ্ট নেতৃবৃন্দ, মুন্সিগঞ্জ বিক্রমপুর সমিতির উপদেষ্টা, কার্যনির্বাহী কমিটির সদস্য ও আজীবন সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে।
মুন্সিগঞ্জ বিক্রমপুর সমিতি সিনিয়র সহ-সভাপতি পারভীন হোসেনের সভাপতিত্বে ও অ্যাডভোকেট সোহেল এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন
সাবেক এমপি ও মুন্সিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান জামাল হোসেন, বাংলাদেশ কর্ম সংস্থান ব্যাংকের চেয়ারম্যান ও সাবেক সচিব এ এফ এম মতিউর রহমান, ঢাকা বারের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট আইনজীবী মহসিন মিয়া , সাবেক বি আর ডি বি এর মহাপরিচালক আব্দুল গাফফার খান, প্রফেসর ডা: মোশাররফ হোসেন, ক্যামিক্যাল এসোসিয়েশনের সভাপতি তোফাজ্জল হোসেন।
মুন্সিগঞ্জ বিক্রমপুর সমিতির কার্যনির্বাহী কমিটি থেকে বক্তব্য রাখেন প্রচার সম্পাদক মোঃ আসিক, কার্যকরী কমিটির নির্বাহী সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল, মাহবুবুর রহমান বাচ্চু, শহীদুল ইসলাম, বলরাম বাহাদুর, আইয়ুব আলী সিকদার, এড. বাপ্পী ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এড. জসিম মোল্লা, আজীবন সদস্য আব্দুল আল মামুন হোসেন , জানে আলম প্রমুখ।
সভায় আগামী ৮ই এপ্রিল অফিসার্স ক্লাবে পরবর্তী সভা অনুষ্ঠিত হবে। সভায় বক্তারা উক্ত সভায় মুন্সিগঞ্জ বিক্রমপুর সমিতির সকল কার্য নির্বাহী কমিটির সদস্য, আজীবন সদস্যদের উপস্থিত থাকার জন্য আহবান করেন।

Facebook
Twitter
LinkedIn