Search
[english_date] / [bangla_date] / [hijri_date] / [bangla_time]

মোহরানা কমিয়ে বিয়েকে সহজ করা উচিত : রাজশাহী বিভাগীয় কমিশনার

মেয়েদের মোহরানা কমিয়ে বিয়ে সহজ করার পরামর্শ দিয়েছেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ।

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সোমবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টায় রাজশাহী বিভাগীয় পরিবার পরিকল্পনা ভবনের স্পেকট্রাম কনফারেন্স রুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানের আয়োজন করে বিভাগীয় পরিবার পরিকল্পনা দফতর।

বিভাগীয় কমিশনার বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে গণবিবাহের আয়োজন থেকেই বোঝা যায়, বর্তমানে বিয়ে করা কতটা কঠিন হয়ে পড়েছে। মেয়েদের মোহরানা কমিয়ে বিয়েকে সহজ করা উচিত।’

তিনি বলেন, ‘এখন প্রায় সবারই একটি করে সন্তান হচ্ছে। দুজন মানুষের একটি সন্তান—এটা অনেকটাই কম। সন্তান সংখ্যা বাড়ানো উচিত।’

বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে পরিবার পরিকল্পনা বিষয়ে সচেতনতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বিভাগীয় কমিশনার বলেন, ‘স্কুলের তুলনায় বিশ্ববিদ্যালয় পর্যায়ে সচেতনতা গড়ে তোলা বেশি জরুরি। পাশাপাশি কিশোর-কিশোরীদের নিয়ে ক্রিকেট, ফুটবল ও পরিবেশবিষয়ক ক্লাব গঠন করতে হবে। তারা ঘুরে ঘুরে শিখবে এবং জনস্বার্থে কাজ করবে।’

Facebook
Twitter
LinkedIn