Search
[english_date] / [bangla_date] / [hijri_date] / [bangla_time]

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসন আছে নিষিদ্ধ আ.লীগের প্রচুরভোট ও প্রায় ৩০ হাজার চা শ্রমিক ‘ফ্যাক্টর’।

অভিযোগ নিউজ বিডি ২৪ | OVIJOG NEWS BD 24

একটি মাত্র উপজেলা। তাতেই ভোটারের সংখ্যা তিন লাখের অধিক। মৌলভীবাজার-২ আসনের সীমানা অধ্যুষিত কুলাউড়ায় চলছে নির্বাচনী কর্মসূচী। এই আসনটি ভোট কাটতির জটিল অঙ্কের। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনটি ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। ওই আসনে ভোটকেন্দ্রের সংখ্যা ১০৩টি। ভোটার তিন লাখ তিন হাজার ২০ জন। যার মধ্যে এক লাখ ৪৫ হাজার ৮৯২ জন নারী ও এক লাখ ৫৭ হাজার ৫২৮ জন পুরুষ ভোটার।
স্থানীয় তথ্যানুসারে জানা যায়, এই কুলাউড়া আসন-২ আওয়ামী লীগের “অভয়াশ্রম খ্যাত”। নির্বাচনে দল সম্পৃক্ত থাকার সুযোগ না হলেও দলের গুপ্তকর্মী বাহিনী ভিন্ন দল মার্কায় এখনও সরব! দল ও নৌকা মার্কা থাকলেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আওয়ামীপন্থিদের ভোট। যেই ভোট মজুূদ আছে মৌলভীবাজারের এই আসনের ২২ টি চা বাগানে! প্রায় ৩০ হাজার চা শ্রমিকদের ৩০ ভোট। যে কারণে প্রতিটি প্রার্থীর কাছে এই ভোটগুলো খুবই নয় শুধু, মহামূল্যবান ভোট। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন; যে কারও জয় পরাজয়ে অবশ্যই চা বাগানের সব ভোট বিস্তর পাথর্ক্য গড়ে দেবে। স্থানীয় ভোটাররা বলছেন, এই আসনে আওয়ামী ভোটারের পাল্লা ভারি। দলটি নির্বাচনে না থাকায় তাদের ভোট সুইং ভোট হয়ে উঠেছে। যার ব্যালটে এই ভোট, জয়ের মালা তার। একই হিসাবে রয়েছে চা শ্রমিকদের ভোটও।
এলাকায় এককভাবে কোন প্রার্থী জোড় দিয়ে নিজেকে জনপ্রিয় বলতে পারছেন না। কেননা এই আসনে কম বেশি সবাই হেভিওয়েট! কম বেশি নানান কারণে জনপ্রিয়। তবে অধিকাংশ ভোটার বলছেন, রাজনৈতিক জোটের প্রার্থীদের জোর টক্কর দিচ্ছেন দুই স্বতন্ত্র প্রার্থী।
বিএনপি ও জামায়াত নেতৃত্বাধীন পৃথক দুই জোটের দুই প্রার্থীসহ এই আসন নির্বাচনে লড়বেন প্রস্তুত আট প্রার্থী।বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী শওকতুল ইসলাম শকু ও দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াত মনোনীত প্রার্থী এম সায়েদ আলী রয়েছেন তুলনামূলক শক্ত অবস্থানে। যে কোন অঘটনও ঘটাতে পারেন স্বতন্ত্র প্রার্থী কাপ-পিরিচ মার্কার ফজলুল হক খান সাহেদ। অনেকের পছন্দের ও বর্ষীয়ান মুখও আছেন
ফুটবল প্রতীকের নওয়াব আলী আব্বাস খান।
এ ছাড়া মৌলভীবাজার জেলার একমাত্র নারী প্রার্থী লড়ছেন এই আসন থেকে। বাসদ (মার্কসবাদী) মনোনীত সাদিয়া নোশিন তাসনিম চৌধুরী নামের ওই প্রার্থী কাঁচি প্রতীক নিয়ে। এরই মধ্যে তাঁকে সমর্থন জানিয়েছেন বিশিষ্ট জিন বিজ্ঞানী আবেদ চৌধুরী। অপর তিন প্রার্থী হলেন– ঘোড়া প্রতীকে শিল্পপতি জিমিউর রহমান চৌধুরী (স্বতন্ত্র), জাতীয় পার্টির আব্দুল মালিক এবং হাতপাখাসহ ইসলামী আন্দোলনের আব্দুল কুদ্দুস।

অনেক বাঘা বাঘা নেতার ভেতর আসনটির অভিভাবক খু্ঁজে পেতে কঠিন বেগ পেতে হবে এবার ভোটারদের। নাগরিকের প্রত্যাশার কমতি নেই। তবে, স্থাানীয়
জনমত জরিপে উঠে এসেছে এবার দাঁড়িপাল্লা, ধানের শীষ, ফুটবল, কাপ-পিরিচ প্রতীকের মধ্যেই মূলতঃ হাড্ডাহাড্ডি লড়াই চলবে।
শেষ বাঁশি বাজলেই শুধু শেষ হাসি হাসবেন যিনি, তাকেই বিজয়ের মালা তুলে দেবেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের অধিবাসীরা। সেই শুভক্ষণের অপেক্ষায় আছেন সবাই।
মারুফ আহমেদ
বিশেষ প্রতিনিধি

Facebook
Twitter
LinkedIn