রাজধানীতে প্রকাশ্যে যুবদলের এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত গোলাম কিবরিয়া পল্লবী থানা যুবদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যা পৌনে ৭টায় রাজধানীর পল্লবী এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় গোলাম কিবরিয়াকে পাঁচ রাউন্ড গুলি করা হয়।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
