Search

রাজধানীর মৎসভবনের সামনে সড়ক দুর্ঘটনায় মা নিহত, মেয়ে আহত

রাজধানীর মৎসভবনের সামনে রাস্তা পারাপারের সময় পেছন থেকে আসা একটি বাসের ধাক্কায় মা রিজিয়া বেগম (৬০) নিহত এবং মেয়ে আহত হয়েছেন। আজ সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে রিজিয়া বেগমকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, মেয়ে শঙ্কামুক্ত। তার বড় কোনো দুর্ঘটনা হয়নি। তাদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।

Facebook
Twitter
LinkedIn