Search

রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন

আওয়ামী লীগ সরকারের আমলে করা হাজারের বেশি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্ধৃত করে এই বার্তায় বলা হয়েছে, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের আমলের ১৭ বছর ধরে বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে করা রাজনৈতিক হয়রানিমূলক ১ হাজার ৬টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে।’

এর আগে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, পুলিশ প্রশাসনে কিছু রদবদল করা হবে। তিনি বলেন, ‘পুলিশ প্রশাসনে শীর্ষ পর্যায়ে কিছু পরিবর্তন আসবে। ধীরে ধীরে কিছু রদবদল হবে।’

Facebook
Twitter
LinkedIn