Search

রাজপথ ছাড়বে না বিএনপি- আমির খসরু

বর্তমান সরকার যতদিন থাকবে, বিএনপি ততদিন রাজপথে আন্দোলন চালিয়ে যাবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। 

আজ বৃহস্পতিবার (২৭শে অক্টোবর) যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সকালে বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

এসময় আমির খসরু বলেন, ক্ষমতায় টিকে থাকতে অপকৌশলের আশ্রয় নিচ্ছে সরকার। আন্দোলনে বাধা দিলেও আওয়ামী লীগ দেশের জনগণকে রুখতে পারবে না।

Facebook
Twitter
LinkedIn