Search
[english_date] / [bangla_date] / [hijri_date] / [bangla_time]

রোববার থেকে শুরু হচ্ছে টিসিবির পণ্য বিক্রি

রোববার থেকে ন্যায্য দামে পণ্য বিক্রি শুরু করছে টিসিবি। ভ্রাম্যমাণ ট্রাক থেকে এসব পণ্য কিনতে পারবেন ভোক্তারা। এবার তেলের দাম লিটারে ২০ টাকা কমানো হয়েছে।

টিসিবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোক্তা প্রতি তেল ২ লিটার ২৩০ টাকা, চিনি ১ কেজি ৮০ টাকা এবং মশুর ডাল ২ কেজি ১৪০ টাকায় বিক্রি করা হবে।

এর আগে প্রতি লিটার তেল ১৩৫ টাকা, ডাল ৮০ টাকা ও চিনি ৮৫ টাকায় বিক্রি হতো।

ঢাকা মহানগরীতে ৬০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত এ কার্যক্রম চলবে। এছাড়া চট্টগ্রামে ২৫টি, গাজীপুরে ৬টি, কুমিল্লায় ৩টি, ঢাকা জেলায় ৮টি, কুমিল্লা জেলায় ১২টি, ফরিদপুর জেলায় ৪টি, পটুয়াখালী জেলায় ৫টি ও বাগেরহাট জেলায় ৫টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ৩১ আগস্ট পর্যন্ত কার্যক্রম চলবে।

Facebook
Twitter
LinkedIn