ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোহিঙ্গাদের দু’গ্রুপের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে কুতুপালং ক্যাম্প-১ এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আরো কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে রোহিঙ্গাদের দু’গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ চলছিল। ঘটনাস্থলে পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন।



