Search

লক্ষাধিক ভোটে জয়ী হবো : আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা: সেলিনা হায়াৎ আইভী বিজয়ের ব্যপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করে বলেছেন, ইনশাল্লাহ লক্ষাধিক ভোট বেশি পেয়ে বিজয়ী হবো। এ বিজয় প্রধানমন্ত্রীকে উপহার দিবো।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ শিশুবাগ কেন্দ্রে ভোট দেয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন।

এর আগে মাসদাইর কবরস্থানে বাবা আলী আহমেদ চুনকা ও মা মমতাজ বেগমের কবর জিয়ারত করেন।

আইভী বলেন, অনেক স্থানে ভোটগ্রহণ স্লো হচ্ছে- এমন অভিযোগ পাচ্ছি। আমি কমিশনের সাথে কথা বলবো।

তিনি বলেন, নির্বাচন সুন্দর হচ্ছে। আমি মনে করি মানুষ আমাকে ভোট দিবে। আমি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় অনেকে কাজ করেছি সে বিবেচনায় আমি ভোট পাবো ইনশাআল্লাহ।

Facebook
Twitter
LinkedIn