Search

লাভেলো আইসক্রিমের লেনদেন শুরু ১০ ফেব্রুয়ারি

প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) সম্পন্ন করা কোম্পানি তৌফিকা ফুডস অ্যান্ড এগ্রো ইন্ডাস্ট্রিজের লাভেলো আইসক্রিমের লেনদেনের তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানিটির লেনদেন আগামী বুধবার, ১০ ফেব্রুয়ারি শুরু হবে। ওইদিন কোম্পানিটি পুঁজিবাজারে এন ক্যাটাগরিতে লেনদেন শুরু করবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ডিএসইতে লাভেলোর ট্রেডিং কোড হবে “TAUFIKA”। আর কোম্পানি কোড হবে ১৪২৯৬।

Facebook
Twitter
LinkedIn