Search

লিবরা ইনফিউশন হল্টেড

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার লেনদেনের আড়াই ঘণ্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে লিবরা ইনফিউশন লিমিটেডের শেয়ারে। এতে কোম্পানিটির শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আজ বেলা ১২টা  ২০ মিনিট পর্যন্ত লিবরা ইনফিউশনের স্ক্রিনে ১০  হাজার ৮৩০টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৮৭০ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।

গতকাল শেয়ারটির সমাপনী দর ছিল ৮০৯ টাকা ৬০ পয়সা।

Facebook
Twitter
LinkedIn