Search

লুব-রেফ বিডির পর্ষদ সভা ৩১ অক্টোবর

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লুব-রেফ বিডি লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ৩১ অক্টোবর বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সভায় কোম্পানিটির ৩০ জুন,২০২১ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

সভা থেকে আসতে পারে শেয়ারহোল্ডারদের জন্য প্রথমবারের মত লভ্যাংশের ঘোষণা।

Facebook
Twitter
LinkedIn