ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদরা (এমপি) শপথ গ্রহণ করেছেন। আজ মঙ্গলবার সকালে সংসদ ভবনে এই শপথ গ্রহণ করেন তাঁরা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদরা (এমপি) শপথ গ্রহণ করেছেন। আজ মঙ্গলবার সকালে সংসদ ভবনে এই শপথ গ্রহণ করেন তাঁরা। রেওয়াজ অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির নির্বাচিতদের আগে শপথ পড়ানো হয়।
নতুন এমপিদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এরপর সবাই শপথপত্রে নিজেদের আসনের নাম লিখে সই করেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিব কানিজ মওলা।
সকাল ১০টা ৪০ মিনিটে জাতীয় সংসদের শপথ কক্ষে এই শপথ অনুষ্ঠান শুরু হয় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে। সংখ্যাগরিষ্ঠ দল বিএনপির সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হয় শুরুতে। ক্রমানুসারে অন্য দল ও স্বতন্ত্র সাংসদরা শপথ নেবেন।
এদিকে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে বিএনপি শপথ নেবে না বলে জানিয়েছেন দলটির দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। সোমবার সাড়ে ১০টার দিকে সংসদ ভবনে এ কথা জানান তিনি।



