Search

শপথ নেয়নি বিএনপি

জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বাধীন জোটের সংসদ সদস্যরা আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে শপথ গ্রহণ করেছেন। তবে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়নি বিএনপি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ শপথ অনুষ্ঠানের আগে জাতীয় সংসদের শপথকক্ষে এই তথ্য জানিয়ে বলেন, বিএনপির সংসদ সদস্যরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি। সংবিধানে এখনও এটাকে ধারণ করা হয়নি। তাই আজ আমরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিচ্ছি না।

সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি। কারণ এটা সংবিধানে এখানো ধারণ করা হয়নি। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে, সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে এবং সংবিধান সংস্কারের সদস্যকে কে শপথ পড়াবেন সেটা বিধান করতে হবে।

সালাহউদ্দিন আরও বলেন, সংবিধান সংস্কারের ফরম জাতীয় সংসদে গৃহীত হওয়ার পরে তখন সংবিধান সংস্কারের শপথের বিধান করা যাবে। আমরা সংবিধান অনুসারে এখানে এসেছি। আমরা সংবিধান মেনে এই পর্যন্ত চলেছি। আমরা আশা করি সামনের দিনেও চলবো। আমি মাননীয় চেয়ারম্যানের নির্দেশে উনার উপস্থিতিতে আপনাদেরকে দলীয় সিদ্ধান্ত জানালাম।

এর পর সকাল ১০টা ৪০ মিনিটের দিকে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন

Facebook
Twitter
LinkedIn