Search
[english_date] / [bangla_date] / [hijri_date] / [bangla_time]

শান্তি চান জেলেনস্কি

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রস্তাবিত তিন দিনের যুদ্ধবিরতিকে ‘নাটকীয়’ বলে প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

তার বক্তব্যে উঠে এসেছে এক দৃঢ় বার্তা, এই যুদ্ধ শুধু কিছু দিনের জন্য থামানোর খেলা নয়, বরং প্রয়োজন একটি বাস্তব, দীর্ঘস্থায়ী সমাধান। যুক্তরাষ্ট্র সমর্থিত ৩০ দিনের নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাবকে সমর্থন জানিয়ে জেলেনস্কি স্পষ্ট করেছেন, শান্তি চাই, বিশ্বাসযোগ্য ও স্থায়ী শান্তি। কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট, আনাদোলু।

শনিবার রাতে বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে বলা হয়েছে, ৭ থেকে ৯ মে পর্যন্ত যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে মস্কো। পুতিন এই প্রস্তাব দিয়েছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির পরাজয়ের ৮০তম বার্ষিকী উপলক্ষে। তবে, জেলেনস্কি এই প্রস্তাবকে তীব্র ভাষায় নাকচ করেছেন এবং এটিকে ‘নাটক’ বলে অভিহিত করেছেন। 

সে সঙ্গে তিনি বিদেশি রাষ্ট্রপ্রধানদের রাশিয়ার ৯ মে’র বিজয় দিবসের অনুষ্ঠানে না যাওয়ার আহ্বান জানিয়েছেন। এতে কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে রাশিয়া। সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ কটাক্ষ করে জেলেনস্কিকে উসকানিমূলক বক্তব্য থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন।

Facebook
Twitter
LinkedIn