Search

শাহরুখ-সঞ্জয়কে এক করছে ‘রাখী’

বলিউডে প্রথমবারের মতো একসঙ্গে ছবি করতে চলেছেন শাহরুখ খান ও সঞ্জয় দত্ত। ছবির নাম ‘রাখী’। হিন্দি ছাড়াও একাধিক ভাষায় মুক্তি পাবে এই ছবি। 

বোম্বে টাইমসের বরাতে হিন্দুস্তান টাইমস এ খবর নিশ্চিত করেছে। 

খবরে বলা হয়, কোনো অতিথি শিল্পী হিসেবে নয় বরং নতুন এই ছবিতে প্রধান দুই ভূমিকাতেই থাকছেন শাহরুখ ও সঞ্জয়। ছবির নাম আপাতত ঠিক হয়েছে ‘রাখী’। 

এর আগে বড়পর্দায় এই দুই তারকাকে এক-আধবার একসঙ্গে দেখা গেলেও তা নেহাতই ছিল কয়েক মুহূর্তের জন্য। 

তবে ‘রাখী’র ক্ষেত্রে ভিন্ন। পুরো সিনেমাতে থাকবেন এই দুই নায়ক। হিন্দি ছাড়াও একাধিক ভাষায় মুক্তি পাবে এই ছবি।

এর আগে ২০০৭ সালে মুক্তি পাওয়া ‘ওম শান্তি ওম’ ছবিতে ‘দিওয়াঙ্গি’ গানে শাহরুখের সঙ্গে কয়েক মুহূর্তের জন্য পর্দায় হাজির হয়েছিলেন সঞ্জয়। 

এরপর ২০১১ সালে শাহরুখ প্রযোজিত ও অভিনীত ‘রা ওয়ান’ ছবিতে অতিথি শিল্পী হিসেবে ফের একবার পর্দায় হাজির হয়েছিলেন তিনি। সেই ছবিতে অবশ্য তাকে খলনায়কের ভূমিকাতেই দেখা গেছিল। 

Facebook
Twitter
LinkedIn