Search
[english_date] / [bangla_date] / [hijri_date] / [bangla_time]

শেখ হাসিনার রায়কে ঘিরে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল দাবি করেছেন, শেখ হাসিনার রায়কে ঘিরে একটি মহল নৈরাজ্যের পাঁয়তারা করছে। নির্বাচন বিলম্বের ষড়যন্ত্রও চলছে বলে অভিযোগ করেন তিনি।

শেখ হাসিনার রায় নিয়ে জনমনে আতঙ্ক বিরাজ করছে, এই রায়কে ঘিরে একটি মহল নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

আজ রোববারে সকালে জাতীয় প্রেসক্লাবে মওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এ সময় মির্জা ফখরুল অভিযোগ করেন, ‘কিছু মহল পরিকল্পিতভাবে নির্বাচন বিলম্বিত করতে চায়। কিন্তু দেশের জনগণ তাদের কাঙ্ক্ষিত নির্বাচন সময় মতো আদায় করে নেবে। জাতির সংকটময় সময়ে নির্বাচিত সরকার সবচেয়ে বেশি প্রয়োজন।

বিএনপি মহাসচিব বলেন, একমাত্র নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব। বর্তমানে দেশের রাজনীতি বিভ্রান্তি ও জটিল সংকটের মধ্যে আছে। শেখ হাসিনার রায় ঘিরে নৈরাজ্য সৃষ্টি করলে দেশবাসীকে সাথে নিয়ে তা রুখে দেওয়ার আহ্বান জানাচ্ছি।

Facebook
Twitter
LinkedIn