Search

শেখ হাসিনা, রেহানা, জয়সহ ২৫ জনের নামে মামলা

চট্টগ্রামে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ (জয়), মেয়ে সায়মা ওয়াজেদসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বৃহস্পতিবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সালাউদ্দিনের আদালতে মামলাটি করেন নগরীর হালিশহর এলাকার ব্যবসায়ী মোহাম্মদ মামুন আলী

একই মামলায় আসামি করা হয়েছে শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও মেয়ে টিউলিপ সিদ্দিক, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, হাছান মাহমুদসহ সুনির্দিষ্ট ২৫ জন এবং অজ্ঞাত ৪০০ জন।

Facebook
Twitter
LinkedIn