মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি- মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায় ১৭মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২১,২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২১ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে উপজেলার সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ রহিমা আক্তারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, সহকারী কমিশন ভূমি কেয়া দেব নাথ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, জেলা যুবলীগের সহ-সভাপতি স্বপন রায়, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ফিরোজ আল মামুন, জেলা পরিষদ সদস্য বীব মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন মাস্টার, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খান প্রমুখ।



