শ্রীনগরে মহিলাদের সেলাই প্রশিক্ষণ এর উদ্ভোদনঃ শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি- শ্রীনগর উপজেলার বিবন্দী বাগবাড়ী গ্রামে অবস্থিত মুন্সিগঞ্জ জেলার সেরা সংগঠনের পুরস্কার প্রাপ্ত ফ্রেন্ডস সমাজ কল্যাণ সংসদ, শ্রীনগর, মুন্সীগঞ্জ। এর কার্যালয়ে সোমবার সকাল ১০ ঘটিকায় এলাকার ৩০ জন বেকার যুব মহিলাকে হাতে-কলমে ৭দিন ব্যাপী সেলাই প্রশিক্ষণ এর উদ্ভোদন করা হয়। ফ্রেন্ডস সমাজকল্যাণ সংসদের চেয়ারম্যান পুরস্কার প্রাপ্ত সংগঠক মোঃ জসিম মোল্লার সভাপতিত্বে উদ্বোধক হিসেবে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আবদুল বাকী, উপস্থিত ছিলেন মোঃ ইউসুফ, দক্ষিণ পাইকসা ডালু-নান্নু পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. মাসুম খাঁন ডালু, কুকুটিয়া ইউনিয়ন এর মহিলা মেম্বার রেখা আক্তার, আরশাদ হাওলাদার, ফ্রেন্ডস সমাজকল্যাণ সংসদের তানভির ইসলাম রাফি, শরিফুল ইসলাম, মিলন মোল্লা, আহম্মেদ, শাহরিয়ার, ফয়সাল প্রমূখ।



