Search

সঞ্জয় দত্তের মাদকসেবন নিয়ে মুখ খুললেন মেয়ে ত্রিশলা!

লিউড অভিনেতা সঞ্জয় দত্তের প্রথম পক্ষের মেয়ে ত্রিশলা দত্ত। বাবাই মেয়ের জন্য একমাত্র আইডল। ত্রিশলা পেশায় একজন সাইকোলজিস্ট। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তিনি বাবার সঙ্গে একটি ছবি পোস্ট করেন। সেখানে তাকে এক নেট নাগরিক প্রশ্ন করেন, নিজের বাবার ড্রাগ নেওয়াকে তিনি কি চোখে দেখেন? সে সময় কোনও জবাব না দিলেও পরে একটি পোস্টে বিস্তারিত জানান ত্রিশলা। এই পোস্টের পর সকলে প্রশংসা করেছেন ত্রিশলার।

তিনি বলেছেন, ‘আমার বাবা (সঞ্জয় দত্ত) কখনও নিজের সঙ্গে চিটিং করেননি। তিনি নেশা করতেন এবং তিনি সেটা স্বীকার করেছেন সব সময়। এমনকি সেই নেশা থেকে বেরোতেও চেয়েছেন। তাই বাবার সঙ্গে খোলাখোলি কথা বলা যেতো এ ব্যাপারে। এখন একেবারেই ড্রাগ নেননা তিনি। তবে যে কোনও ড্রাগ নেওয়া বা নেশাগ্রস্ত মানুষ প্রথমে নিজে থেকেই ড্রাগ নেওয়া শুরু করেন। কিন্তু তিনি যদি বুঝতে পারেন ভুল করছেন তখনই তাকে এটা থেকে বার করা যায়। নেশা করেন বলেই তিনি অপরাধী নন। খোলাখুলি কথা বলুন যদি আপনার আশে পাশেও এমন কেউ থাকে। আমি গর্বিত যে সঞ্জয় দত্ত আমার বাবা।’

প্রসঙ্গত, কয়েক মাস আগেই ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন সঞ্জয় দত্ত। তবে এখন তিনি সুস্থ। সব মিলিয়ে সঞ্জয় দত্তের জীবন একটা গল্পের মতো। আর তাই তো তিনি বেঁচে থাকতেই তাকে নিয়ে বায়োপিক তৈরি হয়

Facebook
Twitter
LinkedIn