সম্প্রতি সংগঠিত অগ্নিসংযোগ এবং জানমাল ধ্বংসের সকল কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে সকল প্রকার সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তার সঙ্গে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
আজ শুক্রবার অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এক বিবৃতি এ আহ্বান জানানো হয়।
বিবৃতিতে সরকার বলছে, সরকারের পক্ষ থেকে বাংলাদেশের সকল নাগরিককে আহ্বান জানানো হচ্ছে—কয়েকজন বিচ্ছিন্ন উগ্র গোষ্ঠীর দ্বারা সংঘটিত সকল প্রকার সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তার সঙ্গে সতর্ক থাকুন।
