Search
[english_date] / [bangla_date] / [hijri_date] / [bangla_time]

সন্ত্রাসী পলাশ গংদের হামলায় ঘরবাড়ি ভাংচুর লুটপাটের শিকার বাড়ির মহিলা

খুলনা জেলার তেরখাদা থানার বারাসাত গ্রামে কুখ্যাত সন্ত্রাসী পলাশ গংদের হামলায় ঘরবাড়ি ভাংচুর লুটপাটের শিকার বাড়ির মহিলা সহ সবাই এলাকা ছাড়া।
খুলনা থেকেঃ তেরখাদা উপজেলার শীর্ষ সন্ত্রাসী পলাশ গংদের অত্যাচারে বারাসাত গ্রামের সাধারণ মানুষ অতিষ্ঠ তাদের ঘরবাড়ি ভাঙচুর লুটপাট এবং তাদেরকে কুপিয়ে মেরে ফেলার চক্রান্ত, তাতে তারা ক্ষ্যান্ত না হয়ে তাদের বাড়ির মহিলা সহ ছোট ছোট বাচ্চাদের এলাকা থেকে বের করে দিয়েছে। এবং যাদের কোপানো হয়েছে তারা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এ বিষয়ে আর পুলিশ সুপার এটিএম মোশারফ হোসেন কে জানানো হলে তিনি মামলার করার জন্য নির্দেশ প্রদান করেন তার পরিপ্রেক্ষিতে বাশার শেখ বাদী হয়ে, পলাশ গংদের বিরুদ্ধে থানায় ৫১ জনের নাম উল্লেখ করে এজাহার করেন। যার মামলা নাম্বার ০২ তারিখ ১৪/৬/২৫ এবিষয়ে গ্রেফতার করা হয়নি মামলার কোন আসামিকে তারা আছে বহাল তবিয়তে।তারপর উক্ত আসামিরা বাঁচার জন্য মিথ্যা ঘটনা সাজিয়ে উক্ত ক্ষতিগ্রস্ত মারাত্মক জখমকারী এবং ঘরবাড়ি ছাড়া মানুষের নামে মিথ্যা মামলা দায়ের করছে। উক্ত সন্ত্রাসীরা এলাকার খুন জবর দখল কারি। তাদের বিচারের জন্য এলাকার সাধারণ জনগণ, মাননীয় ডিআইজি, পুলিশ সুপার, স্বরাষ্ট্র সচিব, প্রধান উপদেষ্টার কাছে তারা যাহাতে তাদের বসত বাড়িতে ফিরে যেতে পারে, তাহার জন্য তারা জরুরী হস্তক্ষেপ কামনা করছেন।

Facebook
Twitter
LinkedIn