Search

সম্মেলনের আগে আর কোনো কমিটি দিতে পারবে না ছাত্রলীগ

জাতীয় সম্মেলনের আগে ছাত্রলীগের বর্তমানের দায়িত্বপ্রাপ্তরা নতুন করে আর কোনো কমিটি দিতে পারবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ আ ফ ম সম্পাদক বাহাউদ্দিন নাছিম।

শনিবার (১২ নভেম্বর) আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলটির ২২তম জাতীয় কাউন্সিল উপলক্ষে গঠিত গঠনতন্ত্র উপকমিটির এক সভায় তিনি একথা বলেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগের জাতীয় সম্মেলন ৩ ডিসেম্বর। নতুন করে ছাত্রলীগ যাতে আর কোনো কমিটি ঘোষণা না করে তার নির্দেশ দেয়া হয়েছে।’

তিনি বলেন, ছাত্রলীগ নতুন করে এক বিজ্ঞপ্তির মাধ্যমে কোনো জেলা, উপজেলা কিংবা বিশ্ববিদ্যালয় শাখা সর্বোপরি কোনো শাখার কাগুজে কমিটি দিতে পারবে না।

এর আগে ৪ নভেম্বর সম্মেলনের তারিখ চূড়ান্ত হওয়ার পর ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃত্ব বেশ কিছু শাখার কমিটি দিয়েছে এবং সেগুলো নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় এই নিষেধাজ্ঞা দেওয়া হলো।

Facebook
Twitter
LinkedIn