Search

সাবেক নেতার ইন্তেকালে ছাত্রশিবিরের শোক

গুরুতর অসুস্থ হয়ে ছাত্রশিবির খুলনা মহানগর শাখার সাবেক সভাপতি ও সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য তারিকুল ইসলাম পিকু’র ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

এক যৌথ শোকবার্তায় ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি সালাহউদ্দিন আইউবী ও সেক্রেটারি জেনারেল রাশেদুল ইসলাম বলেন, তিনি বেশ কিছুদিন ধরে গুরুতর অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। শুক্রবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শোকবার্তায় বলা হয়, তার ইন্তেকালে ছাত্রশিবিরের সকল পর্যায়ের নেতাকর্মীরা গভীর শোকাহত। সাংগঠনিক জীবনে তিনি উপশাখা থেকে শুরু করে খুলনা মহানগর শাখার সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন ছাত্রশিবির কার্যকরী পরিষদের গুরুত্বপূর্ণ সদস্য। ছাত্র জীবনে তিনি যেমন ইসলামী ছাত্র আন্দোলনকে এগিয়ে নিতে দক্ষতার পরিচয় দিয়েছেন তেমনি কর্ম জীবনেও বৃহত্তর ইসলামী আন্দোলনের সাথে আমৃত্যু সক্রিয়ভাবে সংযুক্ত ছিলেন। তার ইনন্তেকালে দেশের ইসলামী আন্দোলন একজন নিবেদিত প্রাণ মেধাবি দক্ষ দায়িত্বশীলকে হারালো।

বাতিলের মোকাবেলা করে ইসলামী আন্দোলনকে এগিয়ে নিতে তার ত্যাগ ও প্রচেষ্টা আমাদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে বলে শোকবার্তায় জানানো হয়।

আমরা মহান আল্লাহর নিকট তারিকুল ইসলাম পিকু’র রুহের মাগফিরাত কামনা করছি। তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সাথীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। দোয়া করছি আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন।

প্রেস বিজ্ঞপ্তি

Facebook
Twitter
LinkedIn