সিঙ্গাপুর থেকে ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে ‘এমটি ইউয়ান জিং হে’। শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে জাহাজটি বন্দরের ডলফিন জেটিতে আনা হয়।
এর বাইরে রাতে মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে শান গ্যাং ফা জিয়ান নামের আরেকটি জাহাজ বন্দরে পৌঁছার শিডিউল রয়েছে বলে জানান বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম।



