Search
[english_date] / [bangla_date] / [hijri_date] / [bangla_time]

সিসিইউতে খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা চলছে।

বিষয়টি নিয়ে ডা: এজেডএম জাহিদ হোসেনের সাথে সাক্ষাৎ করে এই তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, চেয়ারপারসনের চিকিৎসা বর্তমানে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণের মধ্যে চলছে। দেশী ও বিদেশী বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা পরিচালিত হচ্ছে।

ডা. জাহিদ হোসেন দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে মহান আল্লাহর দরবারে চেয়ারপারসনের রোগমুক্তির জন্য বিশেষ দোয়ার আহ্বান করেছেন।

Facebook
Twitter
LinkedIn