Search
[english_date] / [bangla_date] / [hijri_date] / [bangla_time]

হামলার জবাবে হামলা চলছে

ইরান ও ইসরায়েল সংঘাতের তৃতীয় দিনে ব্যাপক হামলা-পাল্টা হামলা হয়েছে। এক ঝাঁক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইরান। এতে ১৩ জন নিহত ও ৩৫ জন নিখোঁজ হয়েছেন। আহত হয়েছেন ১৪৯ জন। গত শনিবার রাত ও গতকাল রোববার চালানো হামলায় ক্ষয়ক্ষতি হয়েছে ইরানেরও। দেশটির পারমাণবিক স্থাপনায় নতুন করে হামলা হয়েছে। এ ছাড়া তেহরানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানও গতকাল পাল্টা হামলা চালিয়েছে। 

ইসরায়েলের আকাশে ক্ষেপণাস্ত্র দৃষ্টিগোচর হলে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) তা রুখে দেওয়ার দাবি জানিয়েছে। সতর্কতা হিসেবে সাইরেন বেজে ওঠে।

আগের হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের বাত ইয়াম এলাকা। সেখানে আবাসিক ভবন ধসে ছয়জন নিহত এবং অনেকে নিখোঁজ হয়েছেন। ইসরায়েলের উদ্ধার দল জানায়, তারা ধ্বংসস্তূপ সরিয়ে লোকজনকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলা চালানোর বিষয়ে সতর্ক করে বলেছেন, এ সংঘাত সহজেই শেষ করা সম্ভব। তিনি একটি চুক্তির বিষয়ে আশাবাদী। 

ইরানের হামলায় ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি হয়েছে কম। লোকজন সাইরেনের শব্দ শুনেই ভূগর্ভস্থ বোমা আশ্রয়কেন্দ্রে চলে যান। ইরান থেকে সবচেয়ে দ্রুতগামী ক্ষেপণাস্ত্র ইসরায়েলে পৌঁছতে কমপক্ষে ১০ মিনিট সময় লাগে। মাঝে সিরিয়া, জর্ডান পাড়ি দিতে হয়। ইসরায়েলের বাসিন্দারা সতর্ক বার্তা পেয়েই নিকটস্থ আশ্রয়কেন্দ্রে চলে যান। ইরানে কোনো আশ্রয়কেন্দ্র নেই। হামলার হুমকির মুখে অনেক বাসিন্দা তেহরানের বাইরে চলে যাচ্ছেন।

Facebook
Twitter
LinkedIn