Search

হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী

শনিবার (১০ ফেব্রুয়ারি) সকাল সকাল হাসপাতালে ভর্তি হলেন মিঠুন চক্রবর্তী। বুকে তীব্র ব্যথায় কাতর তিনি। বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন মহাগুরু। তাঁর চিকিৎসার জন্য তৈরি হয়েছে বিশেষ মেডিক্যাল টিম।

ভারতীয় গণমাধ্যমে খবর, হঠাৎই বুকে যন্ত্রণা অনুভব করছিলেন মিঠুন। তৎক্ষণাৎ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গেছে, স্ট্রোকের উপসর্গ ছিল অভিনেতার। এমআরআই করা হবে তাঁর। মিঠুনকে কোন বিভাগে ভর্তি করা হবে, কোন চিকিৎসক তাঁকে দেখবেন, সবটাই সিদ্ধান্ত নেওয়া হবে এমআরআই রিপোর্টের পর।

Facebook
Twitter
LinkedIn