Search
[english_date] / [bangla_date] / [hijri_date] / [bangla_time]

হাসিনার মতো অপরাধ পাকিস্তানি হানাদাররাও করেনি: আসিফ নজরুল

জুলাই অভ্যুত্থানের সময় ঘটা গণহত্যার বিচারে কোনো অন্যায় বা গাফিলতি করেননি বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। একই সঙ্গে তিনি বলেন, শেখ হাসিনার মতো অপরাধ পাকিস্তানি হানাদাররাও করেনি। 

আজ মঙ্গলবার সকালে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে জুলাই গণহত্যা বিষয়ক আলোচনা অনুষ্ঠানে ড. আসিফ নজরুল এসব কথা বলেন। আইন উপদেষ্টা বলেন, গণহত্যার বিচারে কোনো অন্যায় বা গাফিলতি করিনি, বিচার নিয়ে আন্তরিকতায় কোনো কমতি নেই, আল্লাহ সাক্ষী।

তিনি বলেন, শেখ হাসিনা ও তাঁর দোসররা বাংলাদেশে যে অপরাধ করেছে, আমি স্যরি,আমার মনে হয় ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীও এত জঘন্য অপরাধ করেনি। মৃতদেহ পুড়িয়ে ফেলা, আহত মানুষকে গুলি করে মেরে ফেলা হয়েছে। আপনারা বলতে পারেন ২৫শে মার্চের কালো রাত্রি হয়েছে। অবশ্যই ২৫শে মার্চের কালো রাত্রিতে ভয়াবহ ঘটনা ঘটেছে। ওটাতো অন্য দেশের বাহিনী। আমরা স্বাধীনতা ঘোষণা করেছি তারপর।

আসিফ নজরুল বলেন, একাত্তর সালে ডেডবডি পুড়িয়েছে এমন ফুটেজ দেখি নাই। একজন আহতকে নিয়ে যাচ্ছে এক বন্ধু সেখানে গুলি করা হয়েছে এমন ঘটনা কোনো মুক্তিযোদ্ধার মুখে শুনি নাই। এর বিচার যারা করবে না, তারা আল্লাহর কাছে দায়ী থাকবে।

উপদেষ্টা আরও বলেন, এতবড় গণহত্যার পরও ফ্যাসিস্টদের কোনো অনুশোচনা নেই, এখনো চক্রান্ত করে চলছে। এমন ভাবে অকাট্য সাক্ষ্য রেখে যাব, চাইলেই কোনো সরকার গণহত্যার বিচারে শৈথিল্য করতে পারবে না।

Facebook
Twitter
LinkedIn