Search
[english_date] / [bangla_date] / [hijri_date] / [bangla_time]

১৬২১৩ টাকা বেড়ে স্বর্ণের দামে নতুন রেকর্ড

বাজারে স্বর্ণের দাম ফের বাড়ল। এবার ভালো মানের এক ভরি স্বর্ণের দাম এক লাফে ১৬ হাজার ২১৩ টাকা বাড়ানো হয়েছে। সে হিসাবে আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ১০টা ১৫ মিনিট থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে দুই লাখ ৮৬ হাজার এক টাকা গুনতে হচ্ছে। 

দেশের বাজারে স্বর্ণের দাম এত বেশি এর আগে কখনো হয়নি। আজ সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

নতুন দাম অনুযায়ী, বৃহস্পতিবার থেকে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ দুই লাখ ৮৬ হাজার এক টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৭২ হাজার ৯৯৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৩৩ হাজার ৯৮০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ এক লাখ ৯৩ হাজার ৩৯ টাকায় বেচাকেনা হচ্ছে।

Facebook
Twitter
LinkedIn