Search

২২ দিন পর সড়কে গণপরিবহন

২২ দিন বন্ধ থাকার পর আজ পুনরায় চালু হয়েছে গণপরিবহন। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, বৃহস্পতিবার (৬ মে) ভোর থেকে অর্ধেক যাত্রী আর বর্ধিত ভাড়া নিয়ে রাজধানী ঢাকাসহ সব জেলায় বাস চলাচল শুরু হয়েছে। তবে আন্তঃজেলা গণপরিবহন বন্ধ রয়েছে।

মিরপুরের বিভিন্ন সড়কে দেখা গেছে, স্বাস্থ্যবিধি মেনে বাসগুলোতে অর্ধেক যাত্রী পরিবহন করা হচ্ছে। সে হিসাবে ৪২ সিটের বাসে পরিবহন করছে ২১ জন যাত্রী।

কয়েকটি বাসের ভেতরে গিয়ে দেখা গেছে, সরকারের দেওয়া নির্দেশনা অনুযায়ী মাস্ক পরিধান নিশ্চিত করে যাত্রী পরিবহন করার কথা থাকলেও কয়েকজনের মুখে মাস্ক নেই।

আগামী ১৬ মে মধ্যরাত পর্যন্ত বিধিনিষেধের মেয়াদ বাড়িয়ে বুধবার (৫ মে) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, শুধুমাত্র জেলার গাড়ি জেলাতে চলাচল করতে পারবে। আন্তঃজেলা বাসের পাশাপাশি বন্ধ রয়েছে যাত্রীবাহী ট্রেন ও নৌযান চলাচল।

Facebook
Twitter
LinkedIn