Search

২৪ ঘণ্টায় করোনায় আরো ১১ জনের মৃত্যু, শনাক্ত ৬০৬

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৪৬২জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ৬০৬ জন। মোট শনাক্ত ৫ লাখ ৫০ হাজার ৩৩০ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায়  ১০৩৭ জন এবং এখন পর্যন্ত ৫ লাখ  ৩ হাজার ৩ জন সুস্থ হয়ে উঠেছেন।  আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য  জানানো হয়েছে। এতে আরো জানানো হয়, ২১৯টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৫৪টি নমুনা সংগ্রহ এবং ১৪হাজার ৯২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৪১ লাখ  ৪৬ হাজার ২০৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
২৪ ঘণ্টায় শনাক্তের হার ৪ দশমিক ৩০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৪০ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৪ শতাংশ।।

Facebook
Twitter
LinkedIn