Search

২৫ সিনেমা হলে দেখা যাবে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’

বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে আগামীকাল শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সারাদেশে মুক্তি পাচ্ছে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’। ছবির পরিচালক দেবাশীষ বিশ্বাস জানান, সিনেপ্লেক্সের সবগুলো শাখাসহ ২৫টি সিনেমা হলে সিনেমাটি মুক্তি দেওয়া হচ্ছে।

পরিচালক দেবাশীষ বিশ্বাস বলেন, ‘বর্তমান সময়ে যেসব হলে মানুষ পরিবার নিয়ে সিনেমা উপভোগ করতে পারবে, সেই সব সিনেমা হলে মুক্তি দেওয়া হয়েছে। তাছাড়া আশা আছে সামনের সপ্তাহে আরও কয়েকটি সিনেমা হলে মুক্তি দেবো।

এ ছবিতে প্রথমবারের মতো অভিনয় করছেন বাপ্পী চৌধুরী-অপু বিশ্বাস। এছাড়াও এ সিনেমাটিতে আছেন নন্দিত অভিনেতা সাদেক বাচ্চু। আরও অভিনয় করেছেন আফজাল শরীফ, কাবিলা, চিকন আলী প্রমুখ।

সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন কুমার শানু, আকাশ সেন, ইমরান ও লিজা। সংগীত পরিচালনায় ছিলেন প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুল। আছেন ইমন সাহা, প্রীতম, আকাশ সেন। এর আবহসংগীত করেছেন ইমন সাহা।

Facebook
Twitter
LinkedIn