Search
[english_date] / [bangla_date] / [hijri_date] / [bangla_time]

৩২ ঘণ্টায় ৩ ভূমিকম্প

বাংলাদেশে গত ৩২ ঘণ্টায় তিনটি ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে প্রথমবার ভূমিকম্প অনুভূত হয়েছে শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে। দ্বিতীয়বার ৩.৩ মাত্রার কম্পন অনুভূত হয়েছে শনিবার সকাল ১০টা ৩৬ মিনিটে। শেষবার অনুভূত হয়েছে সন্ধ্যা ৬টা ৬ মিনিটে; যার মাত্রা ছিল ৪.৩

আন্তর্জাতিক বিভিন্ন ভূতাত্ত্বিক সংস্থা ভূমিকম্পের পর এই তথ্য জানিয়েছে

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ‘আজ সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৫ সেকেন্ডে অনুভূত হওয়া ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ছিল ৪.৩। ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার।’ উৎপত্তিস্থলের বিষয়ে বলা হয়েছে, ঢাকা থেকে ৮ কিলোমিটার উত্তর পূর্ব দিকে। আর নরসিংদী থেকে ১১ কিলোমিটার পশ্চিমে।

এদিকে, আজ সকালে ঢাকার অদূরে সাভারের আশুলিয়ায় ৩ দশমিক ৩ রিখটার স্কেলে মৃদু মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর উৎপত্তিস্থল নরসিংদী জেলার পলাশ উপজেলায়।

গতকাল শুক্রবার (২১ নভেম্বর) একটি শক্তিশালী ভূমিকম্পে -যার মাত্রা ছিল ৫ দশমিক ৭- রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। এতে অন্তত ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়। ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদীতে পাঁচজন নিহত হয়েছেন। ঢাকায় চার ও নারায়ণগঞ্জে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এখন পর্যন্ত আহতের সংখ্যা ৪৫০।

Facebook
Twitter
LinkedIn