৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পিএসসির
৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পিএসসির
বিজ্ঞপ্তিতে জানানো হয়, লিখিত পরীক্ষায় পরীক্ষায় মোট ৩ হাজার ৬৩৩ জন প্রার্থী সাময়িকভাবে (প্রোভিশনালি) উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপে মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, লিখিত পরীক্ষার পূর্ণাঙ্গ ফলাফল ও সংশ্লিষ্ট তথ্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) – এ পাওয়া যাবে।
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা গত বছরের ২৭ নভেম্বর শুরু হয়ে শেষ হয় ১৮ ডিসেম্বর। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একসঙ্গে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় অংশ নিয়েছিলেন প্রিলিমিনারিতে উত্তীর্ণ ১০ হাজার ৬৪৪ জন প্রার্থী।
৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী, ক্যাডার পদে ৩ হাজার ৪৮৭ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনসহ মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে। পিএসসির ঘোষিত পরিকল্পনা অনুযায়ী, প্রতিবছরের নভেম্বরে নতুন বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ এবং পরবর্তী বছরের অক্টোবরের মধ্যে চূড়ান্ত ফল প্রকাশের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের পর দ্রুততম সময়ে মৌখিক পরীক্ষার সূচি ঘোষণা করা হতে পারে বলে কমিশন সূত্রে জানা গেছে।



