Search

৪ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিল কোকা-কোলা

করোনাভাইরাস কালে বিক্রি ও মুনাফা কমে যাওয়ার কারণে ৪ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক পানীয় বিক্রেতা কোম্পানি কোকা-কোলা। শুক্রবার আনুষ্ঠানিকভাবে কর্মী ছাঁটাইয়ের কথা জানিয়েছে কোকা-কোলা কর্তৃপক্ষ। এছাড়া কোকা-কোলা তাদের বেশ কিছু ব্যবসায়িক ইউনিটও বন্ধ করে অর্ধেকে নামিয়ে আনার কথা জানিয়েছে। কোম্পানিটি প্রথম দফায় যুক্তরাষ্ট্র, কানাডা এবং পুয়ের্তো রিকোতে কর্মী ছাঁটাইয়ের এই প্রক্রিয়া শুরু হলেও ধীরে ধীরে তা বাকি দেশগুলোতেও প্রয়োগ করা হবে। কোকা-কোলা জানিয়েছে, বিশ্বজুড়ে কর্মী ছাঁটাইয়ের জন্য তাদের ব্যয় হবে ৩৫ থেকে ৫৫ কোটি মার্কিন ডলার।

Facebook
Twitter
LinkedIn