Search
[english_date] / [bangla_date] / [hijri_date] / [bangla_time]

৫ দাবি ঘোষণা প্রকৌশল শিক্ষার্থীদের

তিন দফা দাবির পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকারের গঠিত ‘নিরীক্ষা কমিটি’ প্রত্যাখ্যান করেছেন আন্দোলনরত বুয়েটসহ প্রকৌশল শিক্ষার্থীরা। একইসঙ্গে ৫ দফা দাবি ঘোষণা করেন তারা। বুধবার বিকেল সোয়া ৫টার দিকে শাহবাগের হোটেল ইন্টারকন্টিনেন্টালের এক্সিট গেটের সামনে এক সংবাদ সম্মেলনে বুয়েটের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী জুবায়ের আহমেদ এ দাবি জানান। পরে তারা শাহবাগ মোড়ে অবস্থান নেন। এতে বন্ধ হয়ে যায় শাহবাগ ও আশপাশের সড়ক।

শিক্ষার্থী জুবায়ের  বলেন, আজকে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীকে দুঃখ প্রকাশ করতে হবে। সেই সঙ্গে জবাবদিহি করতে হবে।

Facebook
Twitter
LinkedIn