Search
[english_date] / [bangla_date] / [hijri_date] / [bangla_time]

৭৩-পূর্ব সীমানার ভিত্তিতে নির্বাচনের দাবি

১৯৭০-৭৩ সালের নির্বাচনি এলাকার সীমানা যেভাবে নির্ধারিত ছিল ঠিক সেইভাবে আগামী নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় আইনজীবী সমিতি।

শনিবার সুপ্রিমকোর্টে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনটির সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী শাহ্ মো. খসরুজ্জামান। এ সময় সমিতির ডেপুটি সেক্রেটারি জেনারেল মো. সাহেদ আলী জিন্নাহসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন। 

জাতীয় আইনজীবী সমিতি হচ্ছে দেশের সমগ্র বার অ্যাসোসিয়েশনের নির্দলীয় ফেডারেশন।

শাহ্ মো. খসরুজ্জামান বলেন, ক্ষমতাসীন সরকারের প্রভাবে নির্বাচনি এলাকার সীমানা লন্ডভন্ড হয়ে গেছে। নতুন সীমানা নির্ধারণ বাস্তবমুখী ও গ্রহণযোগ্য করতে হবে। যেন জাতির কাছে এ বিষয়টি প্রশ্নবিদ্ধ না হয়। দেশে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য জরুরি ভিত্তিতে নির্বাচন পদ্ধতি পরিবর্তনের বিকল্প নেই। এ জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান তিনি।

Facebook
Twitter
LinkedIn