বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ (১৫ আগস্ট)। ৮২-তে পা রাখলেন তিনি। ১৯৪৫ সালের এই দিনে তিনি দিনাজপুরে জন্মগ্রহণ করেন। বাবা ইস্কান্দার মজুমদার এবং মা তৈয়বা মজুমদারের তৃতীয় সন্তান খালেদা জিয়ার। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে স্বামী ও তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর বিএনপির রাজনীতিতে আসেন তিনি। রাজনীতিতে আসার আগ পর্যন্ত তিনি ছিলেন একজন সাধারণ গৃহবধূ।
তার জন্মদিনে দলীয়ভাবে এবারো কেক কাটার কোনো আয়োজন থাকছে না
