Search

৯.২০ কোটি রুপিতে কেকেআরের ঝুলিতে ‘দ্য ফিজ’

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৬-এর মিনি নিলামে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান নতুন ঠিকানা পেয়েছেন কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর)। 

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) আবুধাবিতে অনুষ্ঠিত নিলামে তার ভিত্তিমূল্য ছিলো দুই কোটি রুপি। কিন্তু তুমুল লড়াইয়ের পর কেকেআর তাকে কিনে নেয় ৯.২০ কোটি রুপিতে। চেন্নাই সুপার কিংস (সিএসকে) এবং দিল্লি ক্যাপিটালসের (ডিসি) সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়, কিন্তু শেষ পর্যন্ত কেকেআরের ঝুলিতে যান ‘দ্য ফিজ’।

এটি মুস্তাফিজের আইপিএল ক্যারিয়ারের সবচেয়ে বড়ো চুক্তি। এর আগে তিনি কখনও এতো উচ্চমূল্যে বিক্রি হননি। কেকেআরের পেস আক্রমণে তার স্লোয়ার কাটার এবং ডেথ ওভারের দক্ষতা বড়ো ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

এদিকে, ‘মুস্তাফিজের সুইং এখন ইডেনে’- এমন একটি ক্যাপশন দিয়ে দলে তাকে স্বাগত জানিয়েছে কেকেআর। তাদের অফিশিয়াল ফেসবুক পেজে রাতেই একটি কৃত্রিম ছবি দিয়ে স্বাগত জানায় কেকেআর।

Facebook
Twitter
LinkedIn