সিলেটের এমসি কলেজে গণধর্ষণ, নোয়াখালীর বেগমগঞ্জে নারীর শ্লীলতাহানিসহ দেশব্যাপী নারী ও শিশুর ওপর নির্যাতন ও সহিংসতার প্রতিবাদে ‘নারী ও শিশু অধিকার ফোরামের’ উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা ১১টায় পূর্বঘোষিত এ কর্মসূচি শুরু হয়। নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানের সভাপতিত্বে এ অবস্থান কর্মসূচিতে ইতোমধ্যে বিএনপি, ছাত্রদল, যুবদলসহ বিভিন্ন অংগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী হাজির হয়েছেন।



