Search
[english_date] / [bangla_date] / [hijri_date] / [bangla_time]

পাঁচ দফা দাবিতে বিদ্যুৎকেন্দ্রে জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশ

১ নং আব্দুল গনি রোড বিদ্যুৎ ভবনে, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন, রেজিঃ নং বি- ১৮৮৬ কর্তৃক আয়োজিত বকেয়া এপিএ বোনাস আদায়, গত ২০ মার্চ বিদ্যুৎ শ্রমিক লীগ এবং বহিরাগত সন্ত্রাসীদের কর্তৃক ঢাকা মহানগরী আঞ্চলিক কমিটির সহ-সভাপতি মোঃ খলিলুর রহমান এবং সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলীমের উপর হামলাকারীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত ভিক্ষুক কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রচার সম্পাদক মঞ্জুরুল ইসলাম, ইউনিয়নের সভাপতি মোঃ আসাদুজ্জামান বাবুল, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম আজাদ, ডিপিডিসি বিদ্যুৎ কর্মচারী ইউনিয়নের সভাপতি জনাব দেলোয়ার হোসেন, ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মোঃ ফয়েজ আহমেদ খান, সাংগঠনিক সম্পাদক আনিসুজ্জামান, প্রচার সম্পাদক সৈয়দ আব্দুল হাই, দপ্তর সম্পাদক আকরাম হোসেন, প্রকাশনা সম্পাদক ফারুক উদ্দিন, সমাজ কল্যাণ সম্পাদক হারুন অর রশিদ, আন্তর্জাতিক সম্পাদক দৌলত হোসেন, যুব সম্পাদক শিব্বির হোসেন, আইন সম্পাদক আবু তাহের, ঢাকা মহানগর আঞ্চলিক কমিটির সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, সহ-সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল আলিম তালুকদার, মহিলা সম্পাদিকা রাশেদা খানম, কেন্দ্রীয় যুব কমিটির সভাপতি শাহীন আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন আগামী ঈদুল আযহার পূর্বে বকেয়া এপিএ বোনাস সহ ইউনিয়ন ঘোষিত ৫ দফা দাবি আদায় না হলে অচিরেই সারা বাংলাদেশের বিদ্যুৎ শ্রমিক-কর্মচারীদের নিয়ে ঢাকায় মহা সমাবেশ সহ কঠোর কর্মসূচি প্রদান করা হবে।

অভিযোগ নিউজ বিডি ২৪ | OVIJOG NEWS BD 24

Facebook
Twitter
LinkedIn