Search

ভারতের সঙ্গে বন্ধুত্ব দিন দিন আরও সুদৃঢ় হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব অটুট রয়েছে এবং দিন দিন এ বন্ধুত্ব আরও সুদৃঢ় হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার ঢাকার দোহার উপজেলায় মধুরচরে গান্ধী আশ্রম পরিদর্শন করে একথা জানান তিনি। মন্ত্রী বলেন, ভারত আমাদের পরীক্ষিত বন্ধু। আমাদের মহান মুক্তিযুদ্ধে ভারত আমাদের পাশে থেকে সহযোগিতা করেছে। দুই দেশের বন্ধুত্ব অটুট রয়েছে এবং দিন দিন এ বন্ধুত্ব আরও সুদৃঢ় হচ্ছে। এর আগে দোহারের শাইনপুকুরে মন্ত্রীর নিজ বাসভবনে ভারতের বিদায়ী হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশ তার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন।

Facebook
Twitter
LinkedIn