Search

করোনায় আক্রান্ত কণ্ঠশিল্পী ন্যান্সি

জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি করোনায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন এই গায়িকা নিজেই।

তিনি জানান, রোববার (১৬ জানুয়ারি) রাত থেকে অসুস্থ অনুভব করছিলেন। এরপর সোমবার (১৭ জানুয়ারি) করোনা টেস্ট করান। মঙ্গলবার (১৮ জানুয়ারি) তার করোনা টেস্টের ফল পজিটিভ আসে।

তবে ন্যানসির স্বামী মহসীন মেহেদী, মেয়ে রোদেলা, ছোট ভাই সানি ও গৃহকর্মী এখন পর্যন্ত সুস্থ আছেন।  তাদের মধ্যে করোনার কোনও উপসর্গ নাই। উপসর্গ দেখা দিলে তাদেরও করোনা টেস্ট করা হবে বলে জানান এই গায়িকা।

কোভিডের দুই ডোজ টিকা নেওয়ার পরও তিনি আক্রান্ত হয়েছেন বলে জানান ন্যান্সি।

সম্প্রতি তৃতীয় সন্তানের মা হচ্ছেন বলে জানিয়েছেন ন্যানসি। এর আগে ২০২১ বছরের আগস্টে গীতিকার মহসীন মেহেদীকে বিয়ে করেন তিনি। এটি হতে যাচ্ছে ন্যান্সির তৃতীয় সন্তান। এর আগে তার দুটি কন্যা সন্তান রয়েছে। তাদের নাম রোদেলা ও নায়লা। 

উল্লেখ্য, সম্প্রতি গায়ক ইমরানের সঙ্গে ‘ইশারা’ শিরোনামে একটি গানে কণ্ঠ দিয়েছেন ন্যানসি। গানটি থাকছে সৈকত নাসির পরিচালিত ‘ক্যাসিনো’ সিনেমায়। এতে পর্দায় ঠোঁট মেলাবেন নিরব ও বুবলী।

Facebook
Twitter
LinkedIn