Search

দেবর আমার কত আপন’মৌসুমী আনুষ্ঠানিক চুক্তিবদ্ধ

করোনা ভাইরাসের এই পরিস্থিতিতে নাটকের শুটিংয়ের মাধ্যমে কাজে ফিরেছেন ঢাকাই ছবির প্রিয়দর্শিনী খ্যাত নায়িকা মৌসুমী। এবার সিনেমার শুটিংয়ে ফেরার পালা। নতুন সুখবর হচ্ছে, শনিবার নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হলেন এ নায়িকা। সিনেমার নাম ‘দেবর আমার কত আপন’। আঁখি কথাচিত্রের ব্যানারে নির্মিত হবে ছবিটি। পরিচালনা করবেন সাইমন তারিক। মৌসুমীকে চুক্তি বিষয়ে তিই নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ মৌসুমী আপুকে আনুষ্ঠানিক চুক্তিবদ্ধ করলাম। সামাজিক একটি সিনেমা এটি। আগামী সপ্তাহের মধ্যে ছবিটির অন্যান্য শিল্পীদেরও চুক্তিবদ্ধ করা হবে। ছবিটিতে মৌসুমীর বিপরীতে ওমর সানীকে চুক্তিবদ্ধ করা হবে বলেও জানান পরিচালক। তিনি বলেন, মৌসুমী আপাকে চুক্তিবদ্ধ করলেও বাকি আছেন ওমর সানী। আমরা আশা করবো আগামী দশ দিনের মধ্যে ওমর সানীকেও চূড়ান্ত করবো। তাদের এই ছবিতে স্বামী-স্ত্রী হিসেবেই দেখা যাবে।

Facebook
Twitter
LinkedIn