Search

নরসিংদীতে এক কিশোরীকে দলবেঁধে ধর্ষণ ও ভিডিও ধারণ করার ঘটনা ঘটেছে।

নরসিংদীতে এক কিশোরীকে দলবেঁধে ধর্ষণ ও ভিডিও ধারণ করার ঘটনা ঘটেছে। ঘটনার এক সপ্তাহ পর সদর মডেল থানায় মামলা দায়ের করেন ওই কিশোরী। শহরের নাগরিয়াকান্দি ইউএমসি জুটমিলের পাশের একটি বাড়িতে এ গণধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় রফিকুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে শহরের নতুন লঞ্চঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রফিকুল ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার আকানগর এলাকার সাইজ উদ্দিনের ছেলে ও নরসিংদীর ইউএমসি জুটমিলের সাবেক শ্রমিক। বুধবার নরসিংদী সদর হাসপাতালে নির্যাতিতা ওই কিশোরীর ডাক্তারি পরীক্ষা করা হয়। অভিযোগের প্রেক্ষিতে রফিকুলকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত রফিকুল ঘটনার দায় স্বীকার করেছে।

Facebook
Twitter
LinkedIn