মুন্সীগঞ্জের সিরাজদিখানে ইঞ্জিনচালিত ভ্যানের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে মো: রিয়াদ খান (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।h
নিহত রিয়াদ উপজেলার রশুনিয়া ইউনিয়নের উত্তর তাজপুর গ্রামের আজমল খানের ছেলে।
সোমবার দুপুরে উপজেলার নিমতলা-সিরাজদিখান সড়কের গ্রামীণ ব্যাংক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, রিয়াদ দুপুরে মাওয়া যাওয়ার পথে গ্রামীণ ব্যাংক এলাকায় বিপরীত দিক থেকে আসা ইঞ্জিনচালিত ভ্যানের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী রিয়াদ ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিরাজদিখান থানার ওসি (তদন্ত ) মো: আজগর হোসেন বলেন, লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। নিহতের স্বজনদের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।



