Search

কুমিল্লায় প্রাইভেট কার খাদে পড়ে স্বামী-স্ত্রীসহ নিহত ৩

জেলার দেবীদ্বারে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন।

রোববার (২৪ জুলাই) সকাল সোয়া ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুটুম্বপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- ফেনী সদর উপজেলার বনানীপাড়া এলাকার ইদ্রিস আলীর ছেলে গিয়াস উদ্দিন ফরাজী (৫০), তার স্ত্রী জাহানারা আক্তার (৪৮) এবং শ্যালিকা নাজমা আক্তার (৪৫)।

অভিযোগ নিউজ বিডি ২৪ | OVIJOG NEWS BD 24

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রেমধন মজুমদার দুর্ঘটনায় তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, সাহারপাড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি সড়কের পাশে গাছের সাঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িটিও উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, নিহত গিয়াস উদ্দিন গাড়িটি চালিয়ে ঢাকা থেকে নিজ বাড়ি ফেনীতে যাচ্ছিলেন। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ও শ্যালিকা।

Facebook
Twitter
LinkedIn